বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name / ১১৯
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

আনোয়ার পারভেজ বাবু, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস নানান আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। এ দিনটি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুলক্ষ মা বোনের সম্ব্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে তাদের প্রত্যাশিত বিজয়। দিবসের সূচনালগ্নেই প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।

এদিন সকালে শহীদ মিনারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা। এরআগে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে ১ মিনিট নিবরতা পালন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, তানোর প্রেসক্লাব, রির্পোটার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখ, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা।

এছাড়াও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুর রহমান সুজন, সদস্য টিপু সুলতান, তানোর রির্পোটার্স ক্লাবের সভাপতি বকুল মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, হামিদুর রহমান, তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সভাপতি সোহানুল হক পারভেজ, সাধারণ সম্পাদক এম রায়হান আলী,জাতীয় সাংবাদিক সংস্থার তানোর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন টুটুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ স্বপন ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বাবুসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, তানোর উপজেলাস্থ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংস্থা ও প্রেসক্লাবের সদস্য সহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com