বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার

Reporter Name / ৯০
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:​| ১ মার্চ ২০২৬ ​রাজশাহীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ জিল্লুর রহমান (৫৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। আজ রবিবার (১ মার্চ) বিকেলে দুর্গাপুর থানাধীন শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত জিল্লুর রহমান দুর্গাপুর উপজেলার সিংগা মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে। ​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সাজাপ্রাপ্ত এক আসামি শ্রীধরপুর এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরবর্তীতে আজ দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা। ​উল্লেখ্য, জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা চলমান ছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। ​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com