বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রুবেল ও রাসেলের নেতৃত্বে মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

Reporter Name / ৩৪৮
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন (১৯৯৪ সালে গঠিত) ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার ও সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন ও সময়ের আলো পত্রিকার মোহনপুর প্রতিনিধি আরিফ উদ্দিন রাসেলকে নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ে আগামী ১ বছর মেয়াদে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় ১১ পাতার একটি গঠনতন্ত্র প্রস্তুত করা হয়েছে। আগামীদিনে প্রস্তুতকৃত সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে। সেইসাথে কমিটির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকা ও পদ্মাটাইমস২৪ডটকম অনলাইন নিউজ পোর্টালের রির্পোটার রায়হানুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি আসগর আলী সাগর, দপ্তর সম্পাদক আজকের প্রতিদিনের স্টাফ রিপোর্টার আতাউর রহমান পলাশ, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ ও ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মোহনপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য আমাদের রাজশাহী পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার সুমন শান্ত, দৈনিক মানবকন্ঠ পত্রিকার মোহনপুর প্রতিনিধি সাহিনুর রহমান।

উক্ত নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, মোহনপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি খোন্দকার ইদ্রিস আলী, সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক রনোজিত কুমার রতন ও সাবেক সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাব বিগত কিছু সময় কথিতদের হাতে নেতৃত্ব যাওয়ার কারনে সংগঠনটির কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। পরবর্তী উপজেলায় কর্মরত মূল ধারার সাংবাদিকদের সমন্বয়ে আবারো নতুনভাবে কমিটি গঠন করে তা ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com