তানোরে কারিতাসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, তানোর :
বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৭০০ আম ও লেবু গাছের চারা বিতরণ করেছে কারিতাস। বুধবার সকালে দুবইল উচ্চ বিদ্যালয় মাঠে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামার ও জীববৈচিত্র্য সমন্বয় (সাফবিন) প্রকল্পের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই স্লোগান দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কারিতাস তানোর উপজেলা এরিয়া ম্যানেজার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তানভীর রেজা। এতে বিশেষ অতিথি ছিলেন, দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক মো. জাইদুল ইসলাম, কারিতাস রাজশাহী অঞ্চল সাফবিন প্রকল্পের জেলা প্রকল্প কর্মকতা মো. আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে দুবইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১টি করে আম ও লেবু গাছের চারা বিতরণ করা হয়। এর আগে কচুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১টি করে আম ও লেবু গাছের চারা বিতরণ করা হয়।

  • Related Posts

    তানোরে বোরো ধানে লোকসান হলেও খড়ে চাষিদের স্বস্তি

    স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে ধান কাটা প্রায় শেষের দিকে। পুরোদমে চলছে মাড়াইয়ের কাজ। মাড়াইয়ের পাশাপাশি খড় শুকাতে ব্যস্ত সময় পার করছেন বোরো চাষিরা। বোরো ধানে ফলন ভালো হলেও স্বস্তি নেই কৃষকদের…

    “মোহনপুরে নতুন সড়ক চালু”

    যোগাযোগে গতি, উন্নয়নে অগ্রগতি স্টাফ রিপোর্টার,হাসান ইমাম:রাজশাহীর মোহনপুর উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় গতি ও উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। উপজেলার ৪নং মোগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামের বহুল প্রতীক্ষিত সড়কটির উদ্বোধন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481