রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলার সভাপতি নির্বাচিত হলেন হযরত আলী মাষ্টার তানোর পৌরসভায় এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা: নেতৃত্বে মাহবুব-আরিফা রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন ওসি মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে নতুন মাত্রা; মাঠে নামছে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!

তানোরে আউশ ধান চাষ করে দিশেহারা কৃষক নিরব দুর্ভিক্ষের শংঙ্কা!

Reporter Name / ১৮৩
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক : কৃষি প্রধান অঞ্চল তানোর উপজেলায় ধানের দাম কমতে কমতে এবারে ৬০০ টাকা (২৮ কেজিতে মণ) মণে বিক্রি হচ্ছে। চলতি আউশ মৌসুমে ধানের চাষাবাদ করে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। কোনভাবেই উঠছে না উৎপাদন খরচ। আবার চাষাবাদের জন্য সব কিছুর বাড়তি দাম। ফলে নিরব দুর্ভিক্ষের মধ্যে দিন যাপন করছেন কৃষকরা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার রহিমা ডাংগা নামক জায়গায় ১৫০ থেকে ২০০ বিঘার মত আউশ ধানের চাষাবাদ করেছেন ওই এলাকার কৃষকরা। অবশ্য প্রতি বছর আউশ ধানের চাষ করে থাকেন তারা। আউশ ধান কাটার পর আগাম আলু রোপণ করেন চাষিরা। কিন্তু বিগত সময়ের চেয়ে এবারে ধানের দাম নেই বললেই চলে।আমশো গ্রামের কৃষক মামুন মোল্লা আক্ষেপ করে বলেন, চাষাবাদ আমাদের জীবনে অভিশপ্ত হয়ে পড়েছে। রহিমা ডাংগায় ৭ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদ করেছিলাম। সেভেন ও ছিয়াত্তর জাতের ধান রোপণ করি। ধান কাটা হয়েছে। কিন্তু দাম নেই। একটু কাঁচা ধান এজন্য কেউ নিতেই চাচ্ছে না। বস্তা ঠিকা বা ৬০০ টাকা মণ ধান বিক্রি করতে হয়েছে।তিনি বলেন, বিঘায় ১৮ থেকে ১৯ মণ ধান হয়েছে। মেশিনে কাটা মাড়ায় করা হয়েছে। রহিমা ডাংগায় বেশির ভাগ কৃষকরা লিজ নিয়ে আবাদ করে থাকেন। কারন তারাই আবার আলু চাষাবাদ করেন। এক বিঘা জমি ১২ হাজার টাকায় লিজ নিতে হয়। এক বিঘা জমি রোপণ থেকে কাটার আগ পর্যন্ত ৯ হাজার থেকে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে। তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ জানান, কৃষি পণ্যের দাম নির্ধারণ করে কৃষি বিপণন বিভাগ। আর কৃষি দপ্তর চাষাবাদ কিভাবে হবে, কিভাবে রোগবালাই দূর হবে এসব নিয়ে কাজ করা হয়। কৃষি পণ্যের দাম নিয়ে তাদের কিছুই করার নেই। এ বছর তানোর উপজেলায় ৮ হাজার ৫শ’ ৭৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host