নিজস্ব প্রতিবেদক, তানোর :রাজশাহীর তানোর পৌরসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাহবুব আলমকে আহ্বায়ক এবং মোছা. আরিফা খাতুনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে রাজশাহী জেলার সাহেব বাজার গণকপাড়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়।অনুমোদিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান ও মো. নজরুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মো. মাসুদ আলী ও শ্রী সুবাদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন।কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন রাকিব, শ্রী পলাশ, আব্দুল্লাহ, স্বাধীন ও মো. শামসুল শেখ।দলীয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রাজশাহী জেলা এনসিপির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।