সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা

Reporter Name / ৯৯
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক:দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু আবারও প্রস্তুত নিজেকে নতুনভাবে মেলে ধরতে। তার বহুল প্রতীক্ষিত তেলেগু অ্যাকশন-ড্রামা ‘মা ইন্তি বাঙারাম’ এখন মুক্তির অপেক্ষায়। আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শনের পর আগামী ১৯ জুন ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। অনেকেই বলছেন এটি সামান্থার ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হতে চলেছে। 
‘ওহ! বেবি’ খ্যাত পরিচালক নন্দিনী রেড্ডি এই সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমার পোস্টারে দেখা শাড়ি পরা সামান্থার দৃঢ় ও লড়াকু লুকটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা-গড়ার খেলায় সামান্থা সবসময়ই অনন্য। এই সিনেমাতে তিনি কোনো বডি ডাবল ছাড়াই ঝুঁকিপূর্ণ সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। সিনেমাটির মূল শক্তি এর নারীকেন্দ্রিক ও ভিন্নধর্মী গল্প। সামান্থা এখানে এমন একজন গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন, যে তথাকথিত ‘আদর্শ পুত্রবধূ’ হওয়ার পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ। রান্না কিংবা ঘর গোছানোর মতো কাজে সে একেবারেই অপটু আর মুখে লাগাম না থাকা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। কিন্তু এই সহজ-সরল রূপের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় ও রোমাঞ্চকর অতীত। পরিবারের ওপর যখনই কোনো বড় বিপদ নেমে আসে, তখনই সেই গৃহিণী শান্ত পুত্রবধূর খোলস ছেড়ে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। অতীত থেকে আসা এক ভয়ংকর শত্রুর বিরুদ্ধে তার এই রুদ্রমূর্তিই সিনেমার মূল আকর্ষণ।সিনেমায় সামান্থার সঙ্গে সহ-অভিনেতা হিসেবে রয়েছেন গুলশান দেবাইয়া ও দিগন্ত। এর আবহ সংগীত করেছেন সন্তোষ নারায়ণ। যারা চিরাচরিত পারিবারিক ড্রামার বাইরে অ্যাকশন, সাসপেন্স ও আবেগের সংমিশ্রণ দেখতে চান, তাদের জন্য ‘মা ইন্তি বাঙারাম’ একটি উপভোগ্য সিনেমা হতে যাচ্ছেই বলে ধারণা করা হচ্ছে। আর তাই সামান্থার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফ্যামিলি অ্যাকশন সিনেমাটি উপভোগ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host