বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

Reporter Name / ১
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্ক:ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার আজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারসহ ২২ গজের ইতি টানেন এই অভিজ্ঞ ক্রিকেটার।২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিস্তৃত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। সব ফরম্যাট মিলিয়ে তার মোট রান ৮৪১৪ এবং সেঞ্চুরির সংখ্যা ১৫। দেশের বাইরে কঠিন কন্ডিশনে তার পারফরম্যান্স ছিল সবসময়ই দলীয় সাফল্যের চাবিকাঠি।টেস্টে ৫১২৭ রান (গড় ৩৮.৪৬, ১২ সেঞ্চুরি), ওয়ানডেতে ২৯৬২ রান (গড় ৩৫.২৬, ৩ সেঞ্চুরি) এবং সীমিত সংস্করণের ক্রিকেটে ৩৭৫ রানের মালিক তিনি। এছাড়া ভারতের হয়ে ৬টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪টিতে জয় ও ২টিতে ড্র করেন।
রাহানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ছিল ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক ২-১ টেস্ট সিরিজ জয়। অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেন রাহানের। এরপর মেলবোর্নে তার দুর্দান্ত সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি ছিলেন ভারতের টপ স্কোরার।অবসরের ঘোষণায় ইনস্টাগ্রামের ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে বলেন, ‘আমি আমার ব্যাটিংয়ে সবসময় টাইমিংয়ের ওপর ভরসা রেখেছি এবং এর গুরুত্ব বুঝেছি। আজ আমার মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সঠিক সময় এটাই। ডোম্বিভলি থেকে প্রতিদিন লড়াই করে আসা সেই ছোট ছেলেটি থেকে শুরু করে ভারতের ক্যাপ গায়ে চাপানো পর্যন্ত- আমি এই খেলাটিকে আমার সবটুকু দিয়েছি।’তিনি আরও বলেন, ‘প্রতিটি দিন, প্রতিটি ইনিংস, উইকেটে কাটানো প্রতিটি মুহূর্তের একটাই স্বপ্ন ছিল- ভারতের ক্যাপ মাথায় পরা। আমি সবসময় একটি সাধারণ নিয়ম মেনে চলেছি, দেশ ও দলকে নিজের আগে রাখা। সম্পূর্ণ সততার সঙ্গে আমি এই খেলাটি খেলেছি।’আইপিএলের শেষ দুই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেয়া রাহানের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি ছিল তাদের হয়েই। বর্তমানে তিনি যুক্তরাজ্যে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন।ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ), সতীর্থ, কোচ, পরিবার এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহানে সমাপ্তি টানেন এই বলে, ‘আমার ভারতীয় ক্রিকেটের অধ্যায় শেষ হলেও খেলার সঙ্গে আমার যাত্রা শেষ হচ্ছে না। আমি পরবর্তী প্রজন্মকে সাহায্য করতে এবং খেলাটিকে ফিরিয়ে দিতে চাই, যা আমাকে সবকিছু দিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com