রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন দৈনিক রাজশাহীর আলোর ১৬ বর্ষপূর্তি ও ১৭ বর্ষে পদার্পণ: প্রধান অতিথি রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন

ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

Reporter Name / ৪৩
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন




বিনোদন ডেস্ক:ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং সেটে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতের উত্তরপ্রদেশের একটি স্থানে দৃশ্যধারণ চলাকালে হঠাৎ আগুন ধরে যায়। সে সময় সিনেমার অন্যতম অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় ইউনিটের কলাকুশলীদের তৎপরতায় অক্ষত অবস্থায় বেঁচে যান তিনি। জানা গেছে, সিনেমার একটি দৃশ্যের শুটিংয়ে আগুনের ব্যবহার ছিল। চিত্রনাট্য অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা পাণ্ডে। তবে দৃশ্যধারণ চলাকালে বাতাস বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে অভিনেত্রীর পোশাকে। এ সময় সেটে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি দেখে সেটে থাকা শুটিং ইউনিটের কর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় সঞ্জনাকে সময়মতো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি। ঘটনার পর নিজের নিরাপত্তার কথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।সঞ্জনা জানান, ছবির গল্প ও চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে পুরো টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সিনেমাটি মুক্তির পর দর্শক গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি চলচ্চিত্র। সিনেমাটিতে সঞ্জনা পাণ্ডে ছাড়াও অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com