বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেন্ডারে অনিয়মের অভিযোগে পাঠ্যপুস্তক বোর্ডে দুদকের আকস্মিক অভিযান রাজশাহীতে জমজমাট পূজার আয়োজন প্রতিমায় শেষ আঁচড় ও কঠোর নিরাপত্তা বলয় তানোরে আউশ ধান চাষ করে দিশেহারা কৃষক নিরব দুর্ভিক্ষের শংঙ্কা! জামায়াত নেতা মুজিবুর রহমান নৈতিকতাহীন শিক্ষার কারণেই সমাজে শিক্ষিত অপরাধী তৈরি হচ্ছে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাহাবুর মোল্লা! ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন দৈনিক রাজশাহীর আলোর ১৬ বর্ষপূর্তি ও ১৭ বর্ষে পদার্পণ: প্রধান অতিথি রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাহাবুর মোল্লা!

Reporter Name / ১৩৬
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক :আসন্ন তানোর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তানোর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং সমাজসেবক ও জনপ্রিয় মুখ মাহাবুর মোল্লা । এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার সুনিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়কালে মাহাবুর মোল্লা বলেন, “আমি আপনাদেরই সন্তান। এই ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং একটি মাদকমুক্ত, আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”তিনি আরও বলেন, “পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন। দলমত নির্বিশেষে আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি আমার সর্বোচ্চ বিলিয়ে দেব। আমি আপনাদের পবিত্র আমানত ভোটের মর্যাদা রক্ষা করব, ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”​এদিকে মাহাবুর মোল্লা জনসংযোগকালে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, “হৃদয় একজন নম্র, ভদ্র ও পরোপকারী যুবক। তরুণেরা নেতৃত্বে আসলে ওয়ার্ডের উন্নয়ন দ্রুত হবে। আমরা তার পাশে আছি।​নির্বাচনী প্রচারণায় ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ, যুবক ও মুরব্বিগন স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং এলাকা জুড়ে এখন মাহাবুর মোল্লা হৃদয়ের পক্ষে জোরালো জনমত তৈরি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host