বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেন্ডারে অনিয়মের অভিযোগে পাঠ্যপুস্তক বোর্ডে দুদকের আকস্মিক অভিযান রাজশাহীতে জমজমাট পূজার আয়োজন প্রতিমায় শেষ আঁচড় ও কঠোর নিরাপত্তা বলয় তানোরে আউশ ধান চাষ করে দিশেহারা কৃষক নিরব দুর্ভিক্ষের শংঙ্কা! জামায়াত নেতা মুজিবুর রহমান নৈতিকতাহীন শিক্ষার কারণেই সমাজে শিক্ষিত অপরাধী তৈরি হচ্ছে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাহাবুর মোল্লা! ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন দৈনিক রাজশাহীর আলোর ১৬ বর্ষপূর্তি ও ১৭ বর্ষে পদার্পণ: প্রধান অতিথি রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

টেন্ডারে অনিয়মের অভিযোগে পাঠ্যপুস্তক বোর্ডে দুদকের আকস্মিক অভিযান

Reporter Name / ৪৪
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন




জনতার সময় ডেক্স :টেন্ডার প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের একটি বিশেষ এনফোর্সমেন্ট দল রাজধানীর মতিঝিলে অবস্থিত এনসিটিবির প্রধান কার্যালয়ে আকস্মিক প্রবেশ করে।এনসিটিবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সময়ের পাঠ্যপুস্তক মুদ্রণ ও আনুষঙ্গিক বিভিন্ন কেনাকাটার টেন্ডারে অসদুপায় অবলম্বন ও গুরুতর অনিয়মের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। অভিযান পরিচালনাকালে দুদকের কর্মকর্তারা সরাসরি এনসিটিবি চেয়ারম্যানের দপ্তরে যান এবং সেখানে বিভিন্ন টেন্ডারের মূল দরপত্র, মূল্যায়ন প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র বিশদভাবে পর্যালোচনা করেন। এ সময় অধিকতর তদন্ত ও যাচাই-বাছাইয়ের স্বার্থে টেন্ডার প্রক্রিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাগজপত্র নিজেদের হেফাজতে নেন দুদক কর্মকর্তারা।
দুদক দলের অভিযানকালে কার্যালয়ে উপস্থিত ছিলেন এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস এবং সদস্য প্রফেসর মোহাম্মদ আবু নাসের টুকু। কর্মকর্তারা নথিপত্র যাচাই শেষে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলদের সঙ্গে দরপত্র প্রক্রিয়া ও অভিযোগের বিষয়ে কথা বলেন। প্রাথমিক পর্যালোচনায় কোনো সুনির্দিষ্ট আর্থিক দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে কি না, সে বিষয়ে দুদকের পক্ষ থেকে অনুসন্ধান শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host