সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত!

Reporter Name / ৩৯
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন




বিনোদন ডেস্ক:দাদির মুখে শোনা লোককথা কিংবা কিচ্ছা নাহয় নিজের মতো এদিক-সেদিক করে বলা যায়। কিন্তু যে তথ্য সকলের কাছে উন্মুক্ত, তা নিয়ে কি ‘খোশগল্প’ চলে! তাতে বরং বিপত্তিই হয়। তেমনই বিপত্তিতে পড়লেন শাকিব খান।ঢাকাই সিনেমার শীর্ষ তারকা তিনি। পর্দায় তার উপস্থিতি, অভিনয় দর্শক এবং ইন্ডাস্ট্রির জন্য মূল্যবান। কিন্তু পর্দার বাইরে কথা বলতে গিয়ে বারবারই খেই হারিয়ে ফেলেন তিনি। এবারও ঘটল তাই। পাকিস্তানের সিনেমা নিয়ে অহেতুক গালভরা উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে দিয়ে ফেললেন ভুল তথ্য।সম্প্রতি একটি ‘নামসর্বস্ব’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব খান। তার মতো তারকার এরকম অনুষ্ঠানে যাওয়া নিয়েও হয়েছে সমালোচনা। কিন্তু সেই অনুষ্ঠানের মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি যা বললেন, তাতে সমালোচনার পাল্লা হলো আরও ভারি।পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা করার আগ্রহ প্রকাশ করেন শাকিব। এছাড়া সেখানকার এক অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমার কথা হচ্ছে বলেও জানান। এটুকু অব্দি ঠিকই ছিল। কিন্তু এরপর দেশটির সিনেমা নিয়ে তিনি যে তথ্য দিলেন, তার কোনো বাস্তবতা নেই।শাকিব দাবি করেন, পাকিস্তানে বর্তমানে ১২০০টিরও বেশি সিনেমা হল চালু রয়েছে; এর বেশিরভাগই নাকি মাল্টিপ্লেক্স। আর পাকিস্তানের একেকটি সিনেমা নাকি ২০০ থেকে ৩০০ কোটি রুপি আয় করে।কিন্তু শাকিবের এই বক্তব্যের বাস্তবতা খুঁজে পাওয়া যাচ্ছে না। বরং পাকিস্তানের সিনেমার অবস্থা ক্রমশ নাজুক হচ্ছে বলেই জানা যায়। ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর এক প্রতিবেদনে জানানো হয়, সেখানে আনুমানিক ৬০টি সিনেমা হল রয়েছে, তাতে স্ক্রিন বা পর্দার সংখ্যা ১৫০টির মতো।কিন্তু সিনেমা ব্যবসার মন্দার কারণে সেটাও দ্রুতহারে কমতে থাকে। ২০২৫ সালের মার্চে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনটি অনুসারে, গত বছর নাগাদ পাকিস্তানে সচল স্ক্রিন বা পর্দার সংখ্যা ১১৫টি। বলা বাহুল্য, ১১৫ কিন্তু সিনেমা হল নয়; কারণ একেকটি মাল্টিপ্লেক্সে একাধিক পর্দা থাকে।শাকিব খান যে ১২০০ সিনেমা হলের কথাটি বলেছেন, সেই ইতিহাস পাকিস্তানের বহু পুরনো। ১৯৮০ সালের দিকে দেশটিতে ওই সংখ্যক হল ছিল। একই সময়ে বাংলাদেশেও হলের সংখ্যা হাজারের ওপরে ছিল। সময়ের সঙ্গে দুই দেশেরই সিনেমার অবস্থা দুর্বল হয়েছে, কমেছে হলের সংখ্যা।শাকিবের আরেকটি দাবি, পাকিস্তানি সিনেমার আয় নিয়ে। সেটা এক অর্থে সত্য, আবার অন্য অর্থে ‘বাড়িয়ে বলা’ও বটে। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’; ২০২২ সালের সিনেমাটি আয় করেছিল ৪০০ কোটি পাকিস্তানি রুপি, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় ১৮০ কোটি টাকার মতো।এর বাইরে কেবল একটি সিনেমা ১০০ কোটির গণ্ডি পার করেছে —‘আগ লাগে বস্তি মে’। ৫০ কোটি রুপির বেশি আয় করেছে, এমন পাকিস্তানি সিনেমার সংখ্যা পাঁচটি। ফলে হলের মতো সিনেমার আয় নিয়েও শাকিবের ‘ঢালাও’ মন্তব্যটি ধোপে টেকেনি।এদিকে শাকিবের এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করছেন। তার মতো তারকার মুখে এরকম ‘ভিত্তিহীন’ মন্তব্য প্রত্যাশা করেননি কেউই। তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে তার আগ্রহ ইতিবাচক বলে মনে করছেন অনেকে। দুই দেশের নির্মাতা-শিল্পীদের সমন্বয়ে ভালো সম্ভাবনা তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host