শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওসি মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে নতুন মাত্রা; মাঠে নামছে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! হারানো আইফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল আরএমপি ডিবি দেনমোহর ২ লাখ হলেও সার্জেন্ট সাবিহা নেন ৪৯ লাখ, নেপথ্যের গল্প জানালেন সাইফ রাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ ধস রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

Reporter Name / ৩৩
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন




স্টাফ রিপোর্টার :বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন আইন উপদেষ্টা (লিগ্যাল অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। বুধবার (১৮ নভেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, তাঁর দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বিশ্ববিদ্যালয়ের আইনগত কার্যক্রম, নীতিমালা প্রণয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে তিনি আইন পেশায় নিয়োজিত রয়েছেন।শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধবিজ্ঞান ও ফৌজদারি বিচারব্যবস্থায় স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে শান্তি ও মানবাধিকার অধ্যয়নেও তাঁর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।এর আগে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host