গাবতলীতে নিষেধাজ্ঞা জমিতে জোর পূর্বক ঘর নির্মাণ – থানায় অভিযোগ

মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি (বগুড়া)
বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নে গোয়ালপাড়ায় কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ঘর নির্মাণ করায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার ।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলাধীন দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়ার মৃত মজিবরের মেয়ে সুলতানা রাজিয়ার সাথে একই গ্রামের আব্দুর রশিদ গং এর সাথে অনেকদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। গোয়াল পাড়া- মৌজার জে এল নং-সাবেক ৭১, হাল ১৫, এম আর বর্তিয়ান নং-১৪৪, আর এস খতিয়ান নং-২৬৯, সাবেক দাগ নং-৪২১, হাল দাগ নং-১১৭৭, দাগে ১২ শতাংশ জমি নিয়ে গাবতলী সিনিয়র সহকারী জজ আদালত বগুড়া হতে ৩০/২০২১ উচ্ছেদ মামলায় আদালত গত ২২/০৬/২০২১ইং তারিখে সুলতানা রাজিয়াদের পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে বিবাদীগন উচ্চ আদালতে আপিল করলে, উচ্চ আদালত ১৮/০১/২০২৪ ইং তারিখে আদেশে পুর্বের রায় বহাল রাখে এবং নালিশী জমিতে বিবাদীগনদের প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখে। এই আদেশ পাওয়ার পর বিবাদীগন ক্ষিপ্ত হয়ে সুলতানা রাজিয়ার পরিবারের উপর গত ২৮/০৩/২০২৪ ইং তারিখে হামলা করে। বিবাদীদের হামলায় সুলতানা রাজিয়া (৩৫), নজরুল ইসলাম(৭৩) অমেলা বেগম (৫৮), কল্পনা বেগম (৪৫) আহত হয়েছেন। তারপর সুলতানা রাজিয়া বাদী হয়ে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তধীন অবস্থায় রয়েছে। গত ০৭/০৬/২০২৪ ইং তারিখে হঠাৎ উক্ত জমিতে বিবাদীগন জোরপুর্বক নিষেধাজ্ঞা জমিতে ঘর নির্মাণ শুরু করে। কোন উপায় না পেয়ে সুলতানা রাজিয়া বাদী হয়ে ৭/৬/২৪ইং তারিখে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গাবতলী মডেল থানার এস এই রাশেদুল জানান, তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 89 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 103 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481