বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে জিয়ারুল হত্যা মামলার আসামী ইকবাল গ্রেপ্তার

Reporter Name / ৪২৫
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নিহত জিয়ারুল হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যা-৫ এর একটি দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তানোর থানার লালপুর নামক এলাকা থেকে ‘চাঞ্চল্যকর ক্লুলেস’ হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম ইকবাল হোসেন (৩৬)। তিনি তানোর লালপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়ারুল ইসলামকে হত্যার পর ইকবাল হোসেন পালিয়ে যায়। পুলিশের পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার তদন্ত শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ইকবাল তানোর লালপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ২০ জানুয়ারী রাত ১১টর দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দেয়ার জন্য একত্রিত হয়। সেখানেই জিয়ারুল ইসলামকে হত্যার পরিকল্পনা করা হয়। জিয়ারুল মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়ির দিকে যাওয়ার পথে তার পেছন থেকে ধারালো অস্ত্র মাথায় কোপ দিলে জিয়ারুল মাটিতে পড়ে যায়।

এসময় অন্যান্যরা তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় জিয়ারুলের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফরহাদ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডের সাথে জড়িতদের নাম বেরিয়ে আসে। গ্রেপ্তার ইকবালকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com