তানোরে বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষক

সারোয়ার হোসেন: রাজশাহীর তানোর উপজেলাজুড়ে বোরো ধান কাটা মাড়াই শুরু করা হয়েছে। আকাশের আবহাওয়া অনুকূলে থাকায় ধান ও খড় ভালো ভাবে শুকিয়ে বাড়িতে তুলতে পারছেন বোরো চাষিরা। আসা করা যাচ্ছে সপ্তাহ দু-এক দিনের মধ্যে সব বোরো ধান কাটা ও মাড়াই করে সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারবে কৃষকরা।

প্রতি বছরের ন্যায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে, প্রায় বোরো জমির ধান পেকে সোনালী রঙে শোভা ছড়াচ্ছে জমিতে। অন্যদিকে আলু উত্তোলনের জমিতে লাগানো বোরো ধান সবুজ হয়ে বেড়ে উঠছে।

কৃষকরা জানান, এবার আগেই বহিরাগত শ্রমিক আসায় এলাকার শ্রমিক দিয়ে ধান কাটতে গতবারের মতো হয়রানির শিকার হতে হচ্ছে না কৃষকদের। গতবছর বহিরাগত শ্রমিকরা না আসার কারণে স্থানীয় শ্রমিকরা নিজেদের ইচ্ছেমতো শ্রমের মূল্য বাড়িয়ে কেউ পাইট হিসেবে কেউ জমি ঠিকা নিয়ে করেছিলেন ধান কাটা কাজ। ফলে শ্রমিক নিয়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছিল কৃষকদের। কিন্তু এবার আগে ভাগেই বহিরাগত শ্রমিকরা আসায় স্বস্তিতে বোরো ধান কাটতে পারছেন কৃষকরা।

তানোর থানার মোড়ের ধান ব্যবসায়ী সুনিল দাস জানান, পাকি ১১শ টাকা মন ধান বিক্রি হচ্ছে। তবে ধানের দাম আরও বাড়বে। আমাদের উপজেলায় কাচি পাকি দুই ধরনের হিসাব হয়। ২৮ কেজিতে কাচি ১ মন, বাজার মূল্য ৭০০ টাকা, আর ৩৭ কেজিতে পাকি ১ মন বাজার মূল্য ১১০০ টাকা।

  • Related Posts

    তানোরে বোরো ধানে লোকসান হলেও খড়ে চাষিদের স্বস্তি

    স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে ধান কাটা প্রায় শেষের দিকে। পুরোদমে চলছে মাড়াইয়ের কাজ। মাড়াইয়ের পাশাপাশি খড় শুকাতে ব্যস্ত সময় পার করছেন বোরো চাষিরা। বোরো ধানে ফলন ভালো হলেও স্বস্তি নেই কৃষকদের…

    “মোহনপুরে নতুন সড়ক চালু”

    যোগাযোগে গতি, উন্নয়নে অগ্রগতি স্টাফ রিপোর্টার,হাসান ইমাম:রাজশাহীর মোহনপুর উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় গতি ও উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। উপজেলার ৪নং মোগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামের বহুল প্রতীক্ষিত সড়কটির উদ্বোধন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481