বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

অফিসের তালা ভেঙ্গে প্রধান শিক্ষকের চেয়ার দখল, লাপাত্তা সহকারি শিক্ষক

Reporter Name / ৪১১
আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৮:২৮ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেও মাত্র এক দিন পর লাপাত্তা হয়েছেন সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান। ঘটনাটি রাজশাহীর বাগমারার উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ পারদামনাশ উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দামনাশ পারদামনাশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এক অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে গোবিন্দপাড়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল উদ্দিনসহ তার অনুসারী কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ভোটের ট্রেনিং গ্রহণের জন্য উপজেলা সদর ভবানীগঞ্জে ছিলেন। ইউপি সদস্য গোলাম মোস্তফা মুঠোফোনে কল দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে অফিস কক্ষের চাবি দাবি করেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন চাবি দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি সদস্য গোলাম মোস্তফা ও সভাপতি বেলাল উদ্দিন অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন। এরপর সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে ওই চেয়ারে বসেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মিরা স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে অবহিত করলে সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমানকে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে নিষেধ করেন। এরপর শনিবার আনিছুর রহমানকে আর প্রধান শিক্ষকের চেয়ারে দেখা যায়নি।

এ বিষয়ে সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশেই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষকের চেয়ারে বসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com