বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তৃতীয় বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে যা বললেন পূর্ণিমা

Reporter Name / ৩৮৩
আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ৬:১০ অপরাহ্ন




বিনোদন ডেক্স : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ৯০ দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি। ব্যক্তি জীবনে বিচ্ছেদের পর ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা।সোমবার (২৭) এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী ছিল। বিশেষ এ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘এই দুই বছর আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আমার অসাধারণ স্বামী, তোমাকে ভালোবাসি আমি। দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’এই দুই বছরে এ দম্পতিতে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। আর তা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে শেয়ারও করেছেন।

এর আগে এ অভিনেত্রী জানিয়েছিলেন, কাজের সূত্রে আমাদের পরিচয় হয়েছিল। এরপর বোঝাপড়ার একপর্যায়ে বন্ধুত্ব হয়। বিষয়টি পরিবারকে জানানোর পর দুই পরিবার থেকে বলা হয়, তাহলে বিয়েটা করে ফেলাই ভালো।
এটি আশফাকের প্রথম বিয়ে হলেও পূর্ণিমার প্রথম নয়। এর আগে মোস্তাক কিবরিয়াকে ২০০৫ বিয়ে করেন। তবে তাদের বিচ্ছেদ হয়ে যায় ২০০৭ সালে। এরপর একই বছরের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়েছিল তার। সেই ঘরে ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে ২০২১ সালে বিচ্ছেদ ঘটে এই বিয়ের।

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com