বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

দেশের সব সরকারি অফিস সময় ৯টা থেকে বিকেল ৫টায় ফিরল

Reporter Name / ৩৭৮
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ৯:১৬ পূর্বাহ্ন




ডেস্ক রির্পোট :
দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে বিরতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন অফিস সময় পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে, সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় ছিল, সেটি ২০২২ সালে করা হয়েছিল আজকে ক্যাবিনেটে আলোচনা করে ৯টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে ৫টা (অফিস)। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

তিনি বলেন, রোববার থেকে বৃহস্পতিবার এটা স্বাভাবিক সময়। আমরা আট ঘণ্টা কাজ করবো। তার আগে ৩৫ ঘণ্টা কাজ করতাম। সেটি বিশেষ ব্যবস্থা ছিল। আমরা এখন মূল অবস্থানে চলে এলাম।

তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। আমাদের দাপ্তরিক প্রয়োজনে কর্মঘণ্টা ব্যালান্স করার দরকার। এজন্য এটা করা হয়েছে। বৈশ্বিক মন্দার মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে ২০২২ সালে অফিস সময় কমানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com