শাকিবকে দেখেই জড়িয়ে ধরলেই পরীমণি


বিনোদন ডেস্ক: তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’তে। যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
এদিন একঝাঁক নায়িকাদের সঙ্গে নিয়ে র‌্যাম্পে হেঁটেছেন এই তারকা। শাকিবের সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, সাবিলা নূর, পরীমণি, তানজিন তিশা। এছাড়াও ছিলেন নায়ক ইমন।

মাত্রই ‘তুফান’ সিনেমার অভিনয় শেষ করে দেশে ফিরেছেন শাকিব। অনুষ্ঠানে তার লুক ছিল আলাদাভাবে নজর কাড়ার মতো। মঞ্চে নায়িকাদের নিয়ে র‌্যাম্পে হাঁটার আগেই ব্যাকস্টেজে শাকিব খানের সঙ্গে দেখা হয় পরীমণির। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের দেখা পেয়েই তাকে জড়িয়ে ধরতে দেখা যায় নায়িকাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সময়ের আলোচিত এই দুই তারকার আলিঙ্গনের সেই মুহূর্ত। শাকিব-পরীমণিকে একসঙ্গে দেখে দুজনের ভক্তরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে র‌্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে এই তারকাদের। শাকিবের পরনে ছিল ‘লিলি’র লোগো সম্বলিত সাদা একটি স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস।

শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। শুক্রবার (৭ জুন) সন্ধ্যার পর থেকেই মূল আয়োজন শুরু হয়। নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা।

তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

  • Related Posts

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা নির্বাহী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 78 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481