ফেনীতে ভয়াবহ বন্যার খবর ভিডিও বার্তায় জানালেন ক্রিকেটার সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক :
ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফেনীর। যেখানে বর্তমানে অবস্থান করছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ভয়াবহ এই বন্যায় তার অনেক আত্মীয়স্বজনরাও আটকা পড়েছে বলে জানান তিনি। ফেনীর বন্যা পরিস্থিতির ভয়াবহতা এক ভিডিও বার্তায় তুলে ধরে সাহায্যের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।

ফেসবুকে এক ভিডিওতে ফেনীর দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা তুলে ধরে সাইফউদ্দিন বলেন, ‘বিদ্যুৎবিহীন পুরো শহর। অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম। অনেকে ঢাকা থেকে হয়ত যোগাযোগের চেষ্টা করছেন। আপনাদের অনেক আত্মীয়স্বজন ফেনীতে আছেন বিভিন্ন উপজেলায়। সত্যিই ফেনীতে খুব খারাপ অবস্থা। ইলেকট্রিসিটি, পানি কিছুই নেই। আপনারা একটু চেষ্টা করবেন কিছু করার জন্য। জানি না, কতক্ষণ থাকব। মোবাইলেও চার্জ শেষ হয়ে আসছে। দোয়া করবেন।’

ভিডিও বার্তার ওই পোস্টে একটি ক্যাপশনও দিয়েছেন সাইফউদ্দিন। যেখানে তিনি লিখেছেন, ‘আজকে সারাটাদিন দেখলাম সরকারিভাবে ঐরকম রেস্কিউ টিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি, চোখে পড়েনি। এটা সত্যি অনেক দুঃখজনক। সেইভ ফেনী। আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকে পড়ে আছে। 

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481