তানোরে প্রচুর বাড়ছে জ্বর-সর্দি রোগী

স্টাফ রিপোর্টার সেলিম রেজা : রাজশাহীর তানোরে বাড়ছে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা।চিকিৎসকরা উপজেলায় এ বছরের সর্দি-জ্বর ও কাশির তীব্রতায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের মতে, সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে সর্দি-জ্বর দেখা দেয়।এ ধরনের সর্দি-জ্বর তিন-চার দিন পর এমনিতেই ভালো হয়ে যায়।কিন্তু এবার এর সঙ্গে কাশির তীব্রতা বেড়েছে।

জানা যায়, তানোর উপজেলার সর্বত্রই এখন জ্বর-সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে।গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগেই বহু রোগী জ্বর ও সর্দি নিয়ে এসেছেন।

সরকারি-বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে এ ধরনের রোগীর চাপ বেড়েছে।শীতের শুরুর তুলনায় এখন কমপক্ষে ৩০ শতাংশ রোগী বেড়েছে।

চিকিৎসকরা জনতার সময়কে জানান, পাঁচ ধরনের সমস্যা নিয়ে বেশি শিশু রোগী আসছে।এর মধ্যে রয়েছে সর্দি-জ্বর, শরীরে র‍্যাশ ওঠা, ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমা।ভাইরাসজনিত সংক্রামক ব্যধি আক্রান্ত শিশুদের তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিতে হবে।চিকিৎসকের পরামর্শ ছাড়া পাড়া-মহল্লার ফার্মেসি থেকে ওষুধ না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে উপজেলার কামারগাঁ এলাকার ১১ মাস বয়সি শিশু রায়হান।তার মা জুলেখা বেগম জানান, বাচ্চার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।বুকে চাপ আর কাশি ছিল।হাসপাতালে এনে চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ।

হাসপাতালে সেবা নিতে আসা সেলামপুর গ্রামের আনোয়ারা  জনতার সময়কে বলেন, তিনি চার দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শরীরে প্রচন্ড ব্যথায় ভুগছেন।এতদিন দোকান থেকে ওষুধ কিনে খেয়েছেন। এতে কোনো উপকার না পাওয়ায় হাসপাতালে এসেছেন।

শুধু তাঁরাই নয়; তানোরের ঘরে ঘরে এখন সর্দি, জ্বর ও কাশির রোগী।সর্দি-জ্বরের সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা, হচ্ছে।বিশেষ করে কাশি ভোগাচ্ছে সবচেয়ে বেশি।সর্দি ও জ্বর সেরে যাওয়ার পর শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে।ঠিকমতো খেতে পারছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাঁসদাক জনতার সময়কে বলেন, আবহাওয়া পরিবর্তন কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে।প্রতিদিনই রোগী বাড়ছে।শিশু ও বয়স্ক রোগীই বেশি।হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।তবে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481