সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

মহাদেবপুরে আলুর দরপতনে হতাশ কৃষক

Reporter Name / ১৫৭
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অধিক লাভের আশায় আলু চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় লাভ তো দুরের কথা উৎপাদন খরচই উঠছেনা। মৌসুমের শুরুতেই আলুর এ দরপতনে হতাশ হয়ে পড়েছেন উপজেলার আলুচাষী কৃষকরা। মৌসুমের শুরুতে ১৪০০ থেকে ১৮০০ টাকা মণ দরে আলু বিক্রি হলেও বর্তমানে দরপতনে তা নেমে এসেছে ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকায়। গতকাল শুক্রবার উপজেলা সদরের আলুর পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, জাতভেদে প্রতিমণ আলু ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আলু বিক্রি করতে আসা সুলতানপুর গ্রামের কৃষক জয়ন্ত কুমার জানান, এ দামে আলু বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। তিনি বলেন আরো বলেন এ বছর প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে সার বীজ কীটনাশকসহ ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমান বাজারে আলু বিক্রি করে প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এ হিসাবে দেখা যাচ্ছে প্রতি বিঘা জমিতে আলু চাষ করে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। সূত্র জানায়, অনেক কৃষক ঋণ নিয়ে বা বাঁকীতে আলু বীজ নিয়ে আলু চাষ করেছেন। এ ঋণ পরিশোধ করতে তারা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গত বছর ব্যাপক হারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় অধিক লাভের আশায় অনেক কৃষক এবার আলু চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১ হাজার ৮শ ৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।তবে এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে এবার আলুর আবাদ হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৪৩ হাজার ৬শ মেঃ টনঃ আলু উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আলু চাষে সব ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে।

কৃষি অফিসের সহযোগিতা ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলনও ভালো হয়েছে, তবে এ দামে আলু বিক্রি করলে কৃষকের কিছুটা লোকসান হবে বলেও তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host