বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বিচ্ছেদ নিয়ে যা বললেন সালমা

Reporter Name / ৮৮
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:ইতি ঘটেছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তারের দাম্পত্য জীবনের। স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। মঙ্গলবার সালমার আইনজীবী স্বামী সানাউল্লাহ নূরে সাগর ফেসবুকে প্রথমবার বিচ্ছেদের বিষয়টি জানান। তিনি লিখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দু’জনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন্ন রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এ বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন। এদিকে, বিচ্ছেদ প্রসঙ্গে সালমা মানবজমিনকে বলেন, আসলে বিষয়টি নিয়ে খুব বিস্তারিত বলার নেই। আমি নিজেও সামাজিক মাধ্যমে এ নিয়ে লিখিনি। আমি ভালোবেসেই সাগরকে বিয়ে করেছিলাম। সে যেভাবে চেয়েছে সেভাবেই চলেছি। তবে ভাগ্য হয়তো আজ এ জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি কোনো অভিযোগ করতে চাই না। তার প্রতি শ্রদ্ধাবোধ রাখতে চাই। তাকে সম্মান করি, তিনি আমার মেয়ের বাবা। সালমা জানান, সামনে তিনি গান নিয়েই ব্যস্ত থাকতে চান। গানে আরও মনোযোগী হতে চান। ২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে সাগরকে বিয়ে করেন সালমা। এর পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এই গায়িকা। তাদের ঘরে সাফিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com