বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বসন্তের আবহে স্নিগ্ধ পারসা

Reporter Name / ৭৫
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ২:১৪ অপরাহ্ন

বিনোদন ডেস্ক:ফাগুনের হাওয়া আর ভালোবাসার রঙে সেজেছে চারপাশ। ঠিক এই সময়ে নিজের স্নিগ্ধতা ছড়িয়ে ভক্তদের নজর কাড়লেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে বেগুনি রঙের শাড়িতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই চলে আসে আলোচনায়। 
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পারসা ইভানা একটি বেগুনি রঙের সুতি শাড়ি পরেছেন। হালকা মেকআপ আর খোলা চুলে তাকে দেখাচ্ছে ভীষণ প্রাণবন্ত। প্রকৃতিঘেরা পরিবেশে তোলা এই ছবিগুলোতে তার চেহারায় বসন্তের এক স্নিগ্ধ আভা ফুটে উঠেছে। কোনো ছবিতে তিনি গাছের ছায়ায় দাঁড়িয়ে স্নিগ্ধ হাসিতে পোজ দিচ্ছেন, আবার কোনোটিতে তাকিয়ে আছেন অজানার পানে।পারসা ইভানার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা তার এই ছিমছাম অথচ আকর্ষণীয় লুকের প্রশংসায় পঞ্চমুখ। কেউ তাকে ‘বসন্তের রানি’ বলছেন, আবার কেউ তার অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সেরও তারিফ করছেন।নাটক এবং ওটিটি- উভয় মাধ্যমেই এখন পারসা ইভানার সরব উপস্থিতি। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। কাজের ব্যস্ততার ফাঁকেও ভক্তদের জন্য এমন সুন্দর মুহূর্ত শেয়ার করতে ভোলেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com