বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি

Reporter Name / ১২৬
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি​​: ​রাজশাহীর গোদাগাড়ী মডেল থানাধীন বেনীপুর এলাকায় একটি গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত একটি অটো রিকশা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২:৩৭ মিনিটের দিকে মাছমাড়া বেনীপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ​ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বেনীপুর গ্রামের মো. রমজানের ছেলে মো. জাকির হোসেন (২২) প্রতিদিনের মতো গত রাতেও তার লাল রঙের ‘ডয়েডু’ ব্র্যান্ডের ব্যাটারিচালিত অটো রিকশাটি (মডেল: ১৬২ এ-এইচ ইয়ংগার-১) নিজস্ব গ্যারেজে রেখে তালাবদ্ধ করে দেন। গভীর রাতে অজ্ঞাতনামা চোরচক্র গ্যারেজের ৪টি তালা কেটে গাড়িটি নিয়ে চম্পট দেয়। ​গাড়ির মালিক মো. জাকির হোসেন জানান, “রাত ২:৩৭ মিনিটের দিকে চুরির ঘটনাটি ঘটে। সকালে গ্যারেজের তালা কাটা দেখে আমি স্তব্ধ হয়ে যাই। অনেক খোঁজাখুজি করেও এখনো গাড়ির কোনো সন্ধান পাইনি। এটিই আমার আয়ের একমাত্র উৎস ছিল।” ​এই ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করেও গাড়িটি না পেয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। ​এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষীদের শনাক্তসহ চুরি হওয়া অটো রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com