বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৪১
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :-রাজশাহীতে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় পরিত্যক্ত জমিতে সংরক্ষণকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রী রাম সরকার রাম হলেন নগরীর বনগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা শ্রী নিমাই সরকারের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যমতে একই এলাকায় আরও অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com