বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

Reporter Name / ১১৭
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধিঃপ্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে । গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় চিরিরবন্দর সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় নির্জন কম্পিউটার সেবা কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন নির্জন কম্পিউটারের স্বত্বাধিকারী আল আমিন ভূইয়া, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সেবাগ্রহীতাগণ। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা বলেন, “মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে”। তিনি আশা প্রকাশ করেন, এই সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাবেন। এই উদ্যোগে ভূমি সেবা গ্রহণ আরও সহজ ও হয়রানিমুক্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com