বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

হানিয়া আমিরকে ঘিরে নতুন গুঞ্জন

Reporter Name / ৯১
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক:পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, পুরোনো সম্পর্কের তিক্ততা ভুলে আবারও কাছাকাছি এসেছেন গায়ক আসিম আজহার। একসময় তাদের প্রেম ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরে বিচ্ছেদের মধ্য দিয়ে সেই সম্পর্কের ইতি ঘটলেও সাম্প্রতিক কিছু ঘটনা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। সম্প্রতি আসিম আজহারের এক কনসার্টে হানিয়ার উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।মঞ্চে গান গাওয়ার সময় আসিমের হানিয়ার দিকে তাকিয়ে আবেগঘন পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এরপর যুক্তরাষ্ট্রে আসিমের আরেকটি কনসার্টেও দেখা যায় হানিয়াকে। ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও তার হাতে থাকা রুমালে বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। বিষয়টিকে ভক্তরা কাকতালীয় নয়, বরং সম্পর্কের ইঙ্গিত হিসেবেই দেখছেন।সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নিজেদের সম্পর্ককে ধীরে ধীরে প্রকাশ্যে আনছেন এই দুই তারকা। কখনো চোখের ভাষা, কখনো ঘনিষ্ঠ মুহূর্ত সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। এদিকে পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের দাবি, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতেও বসতে পারেন হানিয়া ও আসিম। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com