প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

জনতার সময় ডেস্ক:আট বছরের বেশি সময়ের ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়েও প্রায়ই সামাজিক মাধ্যমে নানা সমালোচনা, এমনকি কটাক্ষের মুখেও পড়েন অভিনেত্রী। কেউ কেউ বলেছেন, সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করেছেন তিনি।সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে প্রথমবার এ বিষয়ে খোলামেলা কথা বলেন কেয়া পায়েল।তিনি জানান, বিষয়টি নিয়ে আগে কখনো কিছু বলেননি।অভিনেত্রীর কথায়, ‘প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।’তিনি আরো জানান, নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা ও গ্রুমিং নিয়ে তার আগ্রহ বরাবরই বেশি। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য কিছু পরিবর্তনের চিন্তা আসে।পায়েল বলেন, ‘কখনোই এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। আমি যেমন আছি, তেমনই খুশি।তবে টুকটাক দুয়েকটা জিনিস একটু অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা খুব রেগে গেল। তখন মনে মনে বলেছি, ভাই মাফ চাই, আর হবে না।’বিদেশি তারকারা এমন পরিবর্তন করলে সেটিকে গ্রুমিং বলা হলেও দেশের শিল্পীদের ক্ষেত্রে ট্রল করা হয় কেন—এমন প্রশ্নে দেশের মানুষের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী।তার কথায়, ‘আমাদের দেশের মানুষ একটু বেশি আবেগী।একজন কিছু বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলতে থাকে। তারা জানেই না কী হয়েছে, তবু মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের সমাজে আছে।’

  • Related Posts

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা নির্বাহী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 68 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 86 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 139 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 104 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 83 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 106 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481