স্পোর্টস ডেস্ক:বৃষ্টির কারণে নেমে আসা ১৫ ওভার পুরোটাও টিকতে পারলো না বাংলাদেশ। চার বল আগেই অলআউট হয়ে ইনিংস শেষ বাংলাদেশের। সিরিজ জয় নিশ্চিত করতে টাইগারদের পুঁজি ১০২ রান।দলের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন স্রেফ তিনজনই-সাইফ হাসান (১৬), লিটন কুমার দাস (২৬) ও তাওহীদ হৃদয় (৩৩)। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টিতে খেলা থামার আগে বিপাকে পড়ে বাংলাদেশ। দ্রুতই তিন উইকেট হারায় লিটন কুমার দাসের দল। প্রায় এক ঘন্টা পর খেলা শুরু হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০২ রানে শেষ হয় তাদের ইনিংস। নিউজিল্যান্ডে হয় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জশ ক্লার্কসন। ২টি করে নিয়েছেন ন্যাথান স্মিথ ও বেন সিয়ার্স।







