বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

দেশের প্রেক্ষাগৃহে ফের হিন্দি সিনেমা

Reporter Name / ৪
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:দীর্ঘ বিরতির পর আবারো বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। সাফটা চুক্তির আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান-২’ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা। জানা গেছে, গত মঙ্গলবার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ‘আওয়ারাপান-২’ আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে। প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির আওতায় ছবিটি আমদানির অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়। আগামী ১৪ই আগস্ট ভারতে মুক্তি পাবে ‘আওয়ারাপান-২’। একই দিনে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে আমদানিকারকদের। যদিও সবকিছুই নির্ভর করছে অনুমতি পাওয়ার উপর।অন্যদিকে, ইয়াশ অভিনীত ‘টক্সিক’ ও শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটি মুক্তি নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদনের জন্য খুব শিগগিরই মন্ত্রণালয়ে আবেদন করা হবে বাকি চলচ্চিত্রগুলো। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের বাকি সময়ে নতুন বাংলা সিনেমার সংকটে অনেক প্রেক্ষাগৃহ দর্শক টানতে হিমশিম খায়। অনেক হল এবারো বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু হল বন্ধের প্রক্রিয়া চলছে। সে কারণে মানসম্মত বিদেশি সিনেমা নিয়মিত আমদানির দাবি দীর্ঘদিনের। এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললে সেই ধারায় নতুন গতি আসতে পারে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, আওয়ারাপান-২’র আবেদন ইতিমধ্যে জমা দেয়া হয়েছে। ‘টক্সিক’র আবেদনও দ্রুত করা হবে। ভবিষ্যতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটি বাংলাদেশে আনতে চাই। সব নিয়ম মেনেই আমরা কাজ করছি। অনুমতি পেলে মুক্তিতে কোনো সমস্যা হবে না। সাফটা চুক্তির শর্ত অনুযায়ী, ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমা ভারতে রপ্তানির সুযোগ রয়েছে। অনন্য মামুন বলেন, কয়েকটি বাংলাদেশি সিনেমা আগেই ভারতে পাঠানো হয়েছে। কোন ছবিগুলো মুক্তি পাবে তা যাচাই-বাছাই শেষে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com