জনতার সময় ডেক্স :তানোরে ডিলার-কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার, ক্ষুব্ধ কৃষকেরা’এই শিরোনামে গত ৩ নভেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী শ্যামা। তিনি লিখিত এক বিবৃতির মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়ে বলেন,দেশের স্বনামধন্য প্রথম সারির বহুল প্রচারিত জাতীয় এবং দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনসহ একাধিক আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টালে,”তানোরে ডিলার-কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার, ক্ষুব্ধ কৃষকেরা’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।উল্লেখ্য শ্যামা পবা উপজেলা কৃষকলীগের সাবেক প্রচার সম্পাদক এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার এড়াতে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সাইফুর রহমান শ্যামার বক্তব্য তিনি কোন দল করেন না এবং ২০২০ সাল পর্যন্ত কোন দলের সঙ্গে সম্পৃক্ততা নেই কোন প্রমাণও নেই পরবর্তীতে তিনি দল না করলেও আওয়ামী লীগে তাকে ট্যাগ দেই।সে রাজশাহী জেলার কৃষক প্রতিনিধির দুইজনের মধ্যে অন্যতম একজন যার প্রমাণ এডি অফিসে আছে।সাইফুর রহমান শ্যামা বলেন আমি প্রকৃত আলু উৎপাদন করি এবং অন্যান্য কৃষি আবাদের সঙ্গে জড়িত। সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে,যা আমার দৃষ্টিগোচর হয়।প্রকাশিত সংবাদটি অসত্য,ভিত্তিহীন ও মনগড়া এবং উদ্দেশ্য প্রণোদিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে,যা একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াস মাত্র।আমি সহ এলাকাবাসী প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারী:সাইফুর রহমান শ্যামা দুয়ারী মোড় রাজশাহী।