স্টাফ রিপোর্টার :বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন আইন উপদেষ্টা (লিগ্যাল অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। বুধবার (১৮ নভেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, তাঁর দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বিশ্ববিদ্যালয়ের আইনগত কার্যক্রম, নীতিমালা প্রণয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে তিনি আইন পেশায় নিয়োজিত রয়েছেন।শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধবিজ্ঞান ও ফৌজদারি বিচারব্যবস্থায় স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে শান্তি ও মানবাধিকার অধ্যয়নেও তাঁর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।এর আগে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।