এক দুর্ঘটনা বদলে দেয় ‘আশিকি’ নায়িকার জীবন

বিনোদন ডেস্ক: তার বলিউডে আত্মপ্রকাশ ‘আশিকি’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই দর্শকদের হৃদয় জিতে নিয়েছিলেন অনু আগারওয়াল। মিউজ়িক্যাল ব্লকব্লাস্টার থেকে নায়িকাকে আলাদা করে মনে রেখেছিল ইন্ডাস্ট্রি। কিন্তু ১৯৯৯ সালে এক সড়ক দুর্ঘটনা যেন বদলে দিয়েছিল নায়িকার জীবন। বলিউড থেকে হারিয়ে যান তিনি। কী হয়েছিল অনুর সঙ্গে? আজ ১১ জানুয়ারি ৫৭ পূর্ণ করছেন অনু আগরওয়াল। ১৯৯০ সালে মহেশ ভাটের ‘আশিকি’ রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল অনুকে। তার পরে ১৯৯২-এ ‘গজব তামাশা’, ১৯৯৩-এ ‘কিং আঙ্কল’, ১৯৯৫-এ ‘জন্মকুণ্ডলী’ ১৯৯৬-এ ‘রিটার্ন অব জুয়েল থিফ’-একের পর এক ছবিতে অভিনয় করেন অনু। আক্ষরিক অর্থেই তার যখন ধুলোমুঠি সোনা হচ্ছে, তখনই আচমকা ছন্দপতন! দুর্ঘটনার জেরে সেই যে দৌড় থেকে ছিটকে গেলেন, আর ফিরতেই পারলেন না। অভিনেত্রী হিসেবে নন, যোগশিক্ষক হয়ে এখন দিন কাটছে তার। একটা লম্বা সময় জুড়ে অন্তরালে ছিলেন অনু। কিন্তু ফের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ফেরেন মুম্বাইয়ে।নব্বই দশকের শেষদিকে এক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। বাঁচার আশা ছিল না। কোমায় ছিলেন প্রায় ২৯ দিন। যদিও সুস্থ হয়ে ফিরেছেন অনু। কিন্তু রুপালি জগতে ফিরতে পারেননি আর। সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে প্রায় একমাস মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তিও ছিলেন। শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠে যোগপ্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন অনু মাঝে অবশ্য একটা লম্বা সময় বেঙ্গালুরুতেই থাকতেন। সেখানে বিনা পারিশ্রমিকে বহু বছর যোগ ব্যায়াম শিখিয়েছেন বাচ্চাদের। বছর তিনেক হলো মুম্বই ফিরেছেন। আলোকচিত্রী দেখলে হাসিমুখে পোজ়ও দেন। যদিও অনু ভেবেছিলেন, আর মুম্বইয়ে ফিরবেন না তবু গ্ল্যামার জগতের টান এখনও হয়তো কাটিয়ে উঠতে পারেননি। একটা সময় অনু বলেছিলেন, শাহরুখ খানের বাড়ির সামনে এখন যেমন ভিড় হয়, নব্বই দশকে আমার বাড়ির বাইরে তেমনই ভিড় হত। তবে সব হারিয়েও আত্মবিশ্বাস হারাননি। 

  • Related Posts

    ভোটের প্রচারে টলিউড তারকারা নেন লাখ টাকা, বিস্ফোরক দাবি নির্মাতার

    জনতার সময় ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টলিউড তারকাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ ও পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র দাবি করেছেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়া…

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    জনতার সময় ডেস্ক:আট বছরের বেশি সময়ের ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়েও প্রায়ই সামাজিক মাধ্যমে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 85 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 111 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 102 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481