পরীমণির বাসায় রাজ, সম্পর্কে নতুন মোড় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ভালোবেসে ২০২১ সালের অক্টোবরে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু রাজ-পরীর সেই সুখের সংসার টেকে মাত্র দুই বছর।
গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢালিউডের আলোচিত এই দম্পতি। এরপর থেকে সন্তান পূণ্যকে নিজের কাছেই রেখেছেন পরীমণি। বিচ্ছেদের পরেও ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
তবে সম্প্রতি পরী-রাজের মধ্যকার দৃশ্যপট পাল্টেছে। মাসখানেক ধরে পরীমণির বাসায় শরিফুল রাজের যাতায়াত হচ্ছে। এরপরই শোবিজাঙ্গনে এই জুটিকে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন। পরী বলেন, ‘আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এই আর কি।’
এই নায়িকা জানান, বাসায় এসে ছেলে পূণ্যর সঙ্গে দেখা হয়েছিল রাজের। কিন্তু বাবাকে চিনতে যেন একটু সময়ই লেগেছে পুত্রের। পরীর কথায়, ‘পূণ্যর সঙ্গে দেখা হয়েছে রাজের। তবে বাবা হিসেবে রাজকে চিনতে সময় লেগেছে ছেলের। এটা রাজের জন্যই নির্মম।’
রাজের বাসায় আসায় পরীমণির সঙ্গে সম্পর্কে বরফ গলছে কি না এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর, ‘বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারেনি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে। সে আমার জীবনে অতীত।’
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘র’ক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।

  • Related Posts

    ভোটের প্রচারে টলিউড তারকারা নেন লাখ টাকা, বিস্ফোরক দাবি নির্মাতার

    জনতার সময় ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টলিউড তারকাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ ও পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র দাবি করেছেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়া…

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    জনতার সময় ডেস্ক:আট বছরের বেশি সময়ের ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়েও প্রায়ই সামাজিক মাধ্যমে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 81 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 100 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481