বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরের শিবনদীতে দলবেঁধে পলাই জাল দিয়ে মাছ শিকারের ধুম

Reporter Name / ৮৪
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার::রাজশাহীর তানোর উপজেলার শিবনদী বিলে দলবেঁধে পলাই জাল দিয়ে মাছ শিকারের ধুম পড়েছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই মাছ শিকার। দেখা গেছে, সৌখিন মৎস্যজীবীরা দলবেঁধে পলাই জাল দিয়ে মাছ ধরছেন।কারও পলাই জালে ধরা পড়ছে বোয়াল, শিং, রুই, কাতলাসহ নানা প্রজাতির মাছ। আর যখনই কারও পলাইয়ে মাছ বাঁধছে, তখনই শুরু হচ্ছে আনন্দের হইচই। একেকটি মাছ ধরার পর মনে হচ্ছে যেন তাদের জালে সোনার হরিণ ধরা পড়েছে। মাছ ছোট হোক বা বড়—মাছ ধরা পড়লেই সবার মধ্যে ছড়িয়ে পড়ছে উচ্ছ্বাস। দেখে মনে হচ্ছে, মাছ শিকারের এই আনন্দ তাদের কাছে ঈদের আনন্দের মতোই।শিবনদীতে পলাই দিয়ে মাছ শিকার করতে আসা মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম গ্রামের আব্দুল, জব্বার ও বাদল জানান, তারা প্রতিবছরই দলবেঁধে শিবনদী বিলে মাছ শিকার করতে আসেন। তারা প্রত্যেকে ১০ থেকে ২০ কেজি পর্যন্ত পলাই জাল ব্যবহার করে মাছ শিকার করেন। দলের মধ্যে কেউ মাছ না পেলে অন্যরা মিলে তাকে মাছ দিয়ে হাসিমুখে বাড়ি পাঠান।বাদল বলেন, মাছ ধরা তাদের পেশা নয়, এটি তাদের শখ। প্রতিবছর তারা আনন্দ ও বিনোদনের জন্য দলবেঁধে শিবনদীতে মাছ শিকারে আসেন।ঢোরসা গ্রামের মজিদুল ইসলাম বলেন, “আমরা প্রতিবছর বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে গ্রুপ করে বিলের খাড়ি ঘিরে রাখি। পানি কমে এলে পলাই জাল ও স্যালো মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ ধরি। এতে মাছও ভালো পাওয়া যায়।”তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান, শিবনদী বিলে নানা প্রজাতির মাছ রয়েছে। বন্যার সময় আশপাশের পুকুর ও জলাশয়ের চাষ করা মাছ এই বিলে এসে জমা হয়। তানোর উপজেলায় প্রায় এক হাজার মৎস্যজীবী এই বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com