বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহী রেলস্টেশন সংলগ্ন ফুটপাতে দুর্গন্ধে জনদুর্ভোগ, পাবলিক ওয়াশরুম নির্মাণের দাবি

Reporter Name / ৩
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

সিরাজুল ইসলাম রনি,রাজশাহী: রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটপাত দিয়ে চলাচলকারী পথচারীরা তীব্র দুর্গন্ধের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শনিবার (১১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতের একাংশে প্রকাশ্যে প্রাকৃতিক প্রয়োজন সারার কারণে এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনার জন্য কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সরকারি পাবলিক ওয়াশরুমের অভাবও এ পরিস্থিতির অন্যতম কারণ। বিশেষ করে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও অন্যান্য জনবহুল এলাকায় পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট না থাকায় অনেকেই বাধ্য হয়ে উন্মুক্ত স্থানে প্রাকৃতিক প্রয়োজন সারছেন, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগজনক।সচেতন নাগরিকদের দাবি, মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজশাহী সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আধুনিক, নিরাপদ ও পরিচ্ছন্ন পাবলিক ওয়াশরুম নির্মাণ এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জনদুর্ভোগ কমবে, নগরীর পরিচ্ছন্নতা রক্ষা পাবে এবং নাগরিক সেবার মানও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com