বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” শখের শীতের খুশি দেশের বাজারে আজকের স্বর্ণের দাম সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ নওগাঁর মান্দা বৈশিংগ্রামে শ্লীলতাহানির অভিযোগে সালিস স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় আদালতে মামলা রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪,৫২০ জন ভালুকায় ছুরিকাঘাতে সনাতনী সম্প্রদায়ের সেলুন—মালিক রবিন নিহত: দুর্গাপুরে পাচারের চেষ্টা, ২০ বস্তা সার জব্দ ভ্যানচালককে ১ হাজার টাকা জরিমানা, কৃষকদের কাছে বিক্রি সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার

Reporter Name / ৪০
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:২১ অপরাহ্ন



রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি : র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত ১২টা ৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপরু মালোপাড়া গ্রামস্থ অভিযান পরিচলনা করেন। অভিযান চলাকালী সময় যথাক্রমে, (ক) ৫৩ বোতল ইস্কাফ (কোডিন যুক্ত), (খ) ৩৯ বোতল win cerex cough syrup, (গ) ০৪ বোতল Old Monk ram (১৮০ মিলি), (ঘ) ০৫ বোতল Old monk Ram (৩৭৫ মিলি), (ঙ) ১০ বোতল Mountain Oak whiskey, (চ) ০২ বোতল Officers choice Whiskey উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধারের সময় আশেপাশে খোজাখুজি করেও উক্ত মাদকের কোন মালিক খুজেঁ না পাওয়ায় তা পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত রাজশাহীর বাঘা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।অভিযান চলাকালীন সময় ঘটনাস্থলে ও তার আশেপাশে সন্দেহজনক কাউকে না পাওয়াই আসামিদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। উদ্ধারকৃত আলামত সমূহ দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও অ্যালকোহল উদ্ধারের বিষয়টি আজ বুধবার (০৪-নভেম্বর ২০২৬ ইং) বেলা ২-টা-৩৫ মিনিটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’র র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে বলেও গণমাধ্যম কর্মীকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host