তানোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতী পালন

স্টাফ রিপোর্টার:: সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাজশাহীর তানোরে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ ৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় তারা কমপ্লিট শাট-ডাউন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কার্যক্রম স্থগিত রাখেন। কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী আমাদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। আমরা যোগ্য মর্যাদা ও ন্যায্য অধিকার চাই।

সমাবেশে আরও বলা হয়, আমরা রোগীদের প্রতি দায়িত্বশীল। কিন্তু ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বাধ্যতামূলক হয়ে গেছে। দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচির নেতৃত্ব দেন সভাপতি: মোঃ বদিউজ্জামান আসলাম সাধারণ সম্পাদক: শেখ মাহফুজ উর রহমান, সাংগঠনিক সম্পাদক: মোঃ মহিউদ্দিন আহম্মেদ, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তানোর, রাজশাহী। নেতৃবৃন্দ জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ন্যায় তানোরেও কঠোর আন্দোলনে যাবে পরিষদ।

  • Related Posts

    প্রেসক্লাব সাধারণ সম্পাদকের সহধর্মিণীর অস্ত্রোপচার

    হাসপাতালে খোঁজ নিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ সংবাদ বিজ্ঞপ্তি :রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সহধর্মিণী মাহফুজা খাতুন থাইরয়েড ও গলার টিউমারে আক্রান্ত…

    তানোরে শিশুদের উন্নয়ন প্রকল্পের উদ্যোগ

    স্টাফ রিপোর্টার:উত্তরবঙ্গ শিশুর উন্নয়ন প্রকল্প মোহনপুর এর উদ্যোগে।শিশুদের জীবনের মান উন্নয়ন ও শিশুদের ভবিষ্যতে জন্য সঞ্চয় হতে হবে এই বিষয়ে মায়েদের নিয়ে একদিন ব্যাপী কর্মশালা। আজ সকাল দশটায়। উত্তরবঙ্গ শিশু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 75 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 147 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481