রাজশাহীতে ফসলি জমিতে থামছে না পুকুর খনন, বিক্ষুব্ধ গ্রামবাসী

স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন ও জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার প্রবণতা কোনোভাবেই থামানো যাচ্ছে না। সর্বশেষ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। গভীর রাতে অবৈধ খননের অভিযোগে চারটি এক্সেভেটরে (ভেকু) আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনাটি ঘটে গত সোমবার রাত সাড়ে ১২টার পর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী বিলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বিলে ফসলি জমিতে পুকুর খনন চলছিল। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত উত্তেজিত জনতা ভেকুগুলোতে আগুন দেয়। ভুক্তভোগী কৃষকেরা জানান, জোর করে পুকুর খননের বিষয়ে তাঁরা আগেই দুর্গাপুরের সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগের পর তিনি ঘটনাস্থলে অভিযান চালান। তবে কৃষকদের দাবি, সেই অভিযান ছিল লোক দেখানো। কারণ প্রশাসনের লোকজন চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবারও পুকুর খনন শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের পরদিন সোমবার নতুন উদ্যমে একযোগে আরও তিনটি এক্সেভেটর এনে খনন কাজ শুরু করা হয়। এ সময় পুকুরপাড়ে অচেনা লোকজনকে দেশীয় অস্ত্রসহ পাহারায় রাখা হয়। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পুকুর খননকারীরা পাশের তাহেরপুর পৌরসভা এলাকার বাসিন্দা এবং তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকায় শেষ পর্যন্ত স্থানীয় লোকজন একজোট হয়ে চারটি এক্সেভেটরে আগুন ধরিয়ে দেন। উজানখলসী বিলে গিয়ে দেখা যায়, বর্তমানে খননকাজ বন্ধ রয়েছে। সেখানে পাঁচটি এক্সেভেটর থাকলেও চারটিতে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভেকুগুলোতে আগুন জ্বলছিল। অভিযোগ রয়েছে, প্রায় ৫০ বিঘা ফসলি জমি ঘিরে পুকুর খনন করছিলেন তাহেরপুর পৌরসভা এলাকার ব্যবসায়ী বেলাল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ঝিনাইয়ের মোড়, কয়ামাজমপুর, সুখানদিঘি, উজানখলসী ও মাড়িয়াসহ একাধিক এলাকায় পুকুর খনন চলছে। প্রশাসনের অভিযানের পর কাজ সাময়িক বন্ধ থাকলেও কিছুদিনের মধ্যেই তা আবার শুরু হয়। একই চিত্র তানোর উপজেলার কামারগাঁ কলেজপাড়া, পাঁচন্দর ইউনিয়নের কচুয়া মোহাম্মদপুর বালিকা বিদ্যালয়পাড়া, গোদাগাড়ীর আমতলা ও সাধুর মোড় এলাকা, মাটিকাটা, গোগ্রাম, দেওপাড়া, মোহনপুর ও পাকড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাটি কেটে ট্রাকে পরিবহন করা হচ্ছে। এতে কাঁচা ও পাকা রাস্তা নষ্ট হওয়ার পাশাপাশি মারাত্মক পরিবেশ দূষণও হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে ফসলি জমিতে পুকুর খননে বাধা দিতে গিয়ে এক তরুণ কৃষককে এক্সেভেটরের চাকার নিচে ফেলে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের বাবা সাতজনকে আসামি করে হত্যা মামলা করলেও চালক ছাড়া এখনো অন্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে সচেতন মহলের প্রশ্ন প্রশাসনের অভিযান কি কেবল লোক দেখানো, নাকি অবৈধ পুকুর ও মাটি খননকারী সিন্ডিকেট প্রশাসনের চেয়েও শক্তিশালী? অভিযান চালানোর পরও কেন বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন ও টপসয়েল কাটা এই প্রশ্নের জবাব জানতে চায় সচেতন মহলের। দূর্গাপুরে পুকুর খনন, বিক্ষুদ্ধ জনতার ভেকুতে আগুন এবং রাজাবাড়ি গোদাগাড়ীতে কোনো প্রকার অনুমতি ছাড়াই রাতভর ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রিয়ের ব্যপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহা. সবুর আলী জানান, বিষয়গুলি আমার জানা নাই। তবে খোঁজ নিয়ে অবৈধ পুকুর ও মাটি খননকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    প্রেসক্লাব সাধারণ সম্পাদকের সহধর্মিণীর অস্ত্রোপচার

    হাসপাতালে খোঁজ নিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ সংবাদ বিজ্ঞপ্তি :রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সহধর্মিণী মাহফুজা খাতুন থাইরয়েড ও গলার টিউমারে আক্রান্ত…

    তানোরে শিশুদের উন্নয়ন প্রকল্পের উদ্যোগ

    স্টাফ রিপোর্টার:উত্তরবঙ্গ শিশুর উন্নয়ন প্রকল্প মোহনপুর এর উদ্যোগে।শিশুদের জীবনের মান উন্নয়ন ও শিশুদের ভবিষ্যতে জন্য সঞ্চয় হতে হবে এই বিষয়ে মায়েদের নিয়ে একদিন ব্যাপী কর্মশালা। আজ সকাল দশটায়। উত্তরবঙ্গ শিশু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 147 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481