স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের সিন্দুকাই গ্রামের আদিবাসী পাড়ায় মিনতি রানীর বাড়ি সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও আগামী তানোর-গোদাগাড়ী আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষ থেকে তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসাইন নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সেক্রেটারি ডিএম আকাশ আলী, পৌরসভা আমীর মাওলানা মোকছেদ আলী, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন, সেক্রেটারি মোহাম্মদ মাহবুর চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন ।









