বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বাঘায় শয়ন কক্ষের ফ্যানে ঝুলে কলেজ ছাত্রীর আত্নহত্যা

Reporter Name / ৬৩
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:২৭ অপরাহ্ন

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ইসরাত জাহান সুমি (১৭)’র মরদেহ উদ্ধার করে শুক্রবার (১০-১০-২০২৫) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে বাঘা পৌরসভার পাকুড়িয়ার বেলালের মোড় এলাকায় জহুরুল ইসলামের মেয়ে ও শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী ।

পুলিশ ও স্থানীয়দের ধারনা শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টার আগের যে কোন সময়ে সে আত্নহত্যা করতে পারে । জানা যায়, শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টায় ছাত্রীর বাবা জহুরুল ইসলাম দরজায় গিয়ে খাবারের জন্য ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি।
এসময় ছাত্রীর বড়ভাই ইমদাদুল ইসলাম স্থানীয় কিছু লোকজনের সহায়তায় ছাত্রীর শয়ন কক্ষের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে ভেতরে গিয়ে ওড়নার গিট খুলে ঝুলন্ত মরদেহ নীচে নামিয়ে পুলিশকে খবর দেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান,মা-বাবার ইচ্ছামতে শুক্রবার তার বিয়ের কথা ছিল। তবে শোক সন্তপ্ত পরিবারের কাছে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা যাচ্ছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, একটি অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য ছাত্রীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com