বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” শখের শীতের খুশি দেশের বাজারে আজকের স্বর্ণের দাম সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ নওগাঁর মান্দা বৈশিংগ্রামে শ্লীলতাহানির অভিযোগে সালিস স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় আদালতে মামলা রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪,৫২০ জন ভালুকায় ছুরিকাঘাতে সনাতনী সম্প্রদায়ের সেলুন—মালিক রবিন নিহত: দুর্গাপুরে পাচারের চেষ্টা, ২০ বস্তা সার জব্দ ভ্যানচালককে ১ হাজার টাকা জরিমানা, কৃষকদের কাছে বিক্রি সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

শখের শীতের খুশি

Reporter Name / ৩৮
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন




বিনোদন ডেস্ক:মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের কাছে বছরের সবচেয়ে পছন্দের সময় শীতকাল। কেন এই ঋতু তাঁর এতটা প্রিয়, সে কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি শীতকাল নিয়ে নিজের ভালো লাগার কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘স্টাইল করে অনেক আরাম। শীতকালে ঘুরে অনেক আরাম। আমি অনেক ফুডি; খেয়ে অনেক আরাম। ঘাম হয় না। সব মিলিয়ে উইন্টার বেস্ট টাইম।’ এদিকে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন শখ। নাটকে কাজের পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানেও দেখা যাচ্ছে তাঁকে। মাঝেমধ্যে অংশ নিচ্ছেন ফ্যাশন শোতেও। ফলে শোবিজ অঙ্গনে ধীরে ধীরে নিজের উপস্থিতি বাড়াচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজের শারীরিক পরিবর্তন নিয়েও বেশ সচেতন শখ। মাত্র সাত মাসে ১৫ কেজি ওজন কমিয়েছেন তিনি। বর্তমানে তাঁর ওজন ৫৫ কেজি। খাবারের অভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি নিয়মিত জিম করছেন। নিজের প্রতি যত্নশীল হওয়ার এই প্রচেষ্টার মধ্য দিয়ে নতুন করে কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শখের। এরপর ২০১৪ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা, প্রেম ও বিয়েকে ঘিরে জটিলতার কারণে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। দীর্ঘ বিরতির পর গত কয়েক বছর ধরে আবারও কাজে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। একসময় ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ছিলেন শখ। বিরতি কাটিয়ে নতুন করে অভিনয়ে ফেরার পাশাপাশি বিভিন্ন আয়োজনে তাঁর উপস্থিতিও দর্শকদের আগ্রহ তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host