সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ জন নারী গ্রেফতার সহিংসতা প্রতিরোধ ও রাজনৈতিক ঐক্য গড়তে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলার সভাপতি নির্বাচিত হলেন হযরত আলী মাষ্টার তানোর পৌরসভায় এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা: নেতৃত্বে মাহবুব-আরিফা রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন ওসি মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত

সহিংসতা প্রতিরোধ ও রাজনৈতিক ঐক্য গড়তে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর

Reporter Name / ৫৬
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন




জনতার সময় ডেক্স :দেশের চলমান ও উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারপ্রধানের এই ধারাবাহিক রাজনৈতিক সংলাপ শুরু হতে যাচ্ছে বলে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্রে জানা গেছে।এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একজন সদস্যও গণমাধ্যমকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির ওই নেতা গণমাধ্যমকে জানান, দেশের স্বার্থে ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে তারা সরকারকে অবহিত করেছেন। তবে একই সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তাদের দল অনড় অবস্থানে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিরোধের বিষয়ে এনসিপির পক্ষ থেকে ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছে।এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাম্প্রতিক সময়ে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় ক্রমবর্ধমান সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ ও প্রতিক্রিয়া তৈরির বিষয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কাছে দুটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর একটি হলো সংসদে গণভোটের রায় কার্যকরভাবে বাস্তবায়ন করা এবং অপরটি হলো দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা। বিরোধী দলগুলোর মধ্যকার বিভক্তির সুযোগ নিয়ে পরাজিত শক্তি আবারও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি গণমাধ্যমকে বলেন, বৈঠকের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট তারিখ জানানো হবে বলে তারা আশা করছেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় এই সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমা হামলা ও পরিকল্পিত লক্ষ্যবস্তুতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব সহিংস ঘটনার মধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনে হামলা ছাড়াও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা এবং কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলাকারীদের অনেককেই এসব ঘটনার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। দেশজুড়ে ঘটে যাওয়া এসব ধারাবাহিক হামলার ঘটনায় এখন পর্যন্ত বিএনপির তিনজন নেতা এবং দুইজন বাস কন্ডাক্টরসহ অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এমন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই প্রধানমন্ত্রীর এই সংলাপের উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host