স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা ও সরকারের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ এবং মানুষের মৌলিক চাহিদাসম্পন্ন খাতগুলো বিগত সরকারের সময়ে চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার এই খাতের আমূল পরিবর্তনে বাজেট বরাদ্দ বৃদ্ধি, দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালুকরণসহ বিভিন্ন জনবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।সৌজন্য সাক্ষাৎকালে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব, রাষ্ট্রপতির সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা বৈঠকে অংশ নেন।












