বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোক একান কম্বল দেন বাহে মুই আর কয়দিন বাঁচিম

Reporter Name / ১১৯
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ইব্রাহিম সরকার, লালমনিরহাট:এমন জারত ঘর থাকি বের হওয়া যায় না বাবা। বের হলে ঠান্ডা বাতাস গাওত খালি লাগে, মনে হয় জীবনটাই বের হয়ে যায়। মোক একান কম্বল দেন বাহে মুই আর কয়দিন বাঁচিম।এ ভাবেই আঞ্চলিক ভাষায় কথা গুলো বলছিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রায়পাড়া এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী বৃদ্ধা ননী বালা। শুধু ননী বালা নন,এমন আহাজারি শোনাযাচ্ছে হাজারো শীতার্ত মানুষের কন্ঠে, কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে তিস্তা নদীর চর অঞ্চলের খেটে খাওয়া মানুষজন দিন কাটাচ্ছে চরম কষ্টে। পৌষের ১০ দিন না যেতেই হার কাপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় লালমনিরহাটের জনজীবন কার্যত স্থবিত হয়ে পড়েছে। রাতে কুয়াশা ঋরে বৃষ্টির মতো। উত্তরের হিমেল বাতাসে গ্রাম থেকে শহর সব খানেই মানুষ জুবুথুবু হয়ে পড়ছে। বিশেষ করে নদীতীরবর্তী চরাঞ্চল ও প্রান্তিক গ্রামগুলোতেই শীত মানেই অসহায়তার আরেক নাম। আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বেশির ভাগ এলাকাই তিস্তা নদীর চর। এখানে শীত যেন আরও নির্দয়।খোলা প্রান্তর, নদীর হাওয়া আর কুয়াশার ভেজা ঠান্ডা একসঙ্গে মানুষের শরীল ও মন কাঁপিয়ে দিচ্ছে। এই শীতে বেশি ঋুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। তিস্তার চরে অনেক দরিদ্র পরিবারে নেই পর্যাপ্ত শীতবস্ত্র। রাতে আগুন জ্বালিয়ে,খড়কুটো জরো করে কিংবা ১টি কম্বল ভাগাভাগি করেই পুরো পরিবারকে কাটাতে হচ্ছে রাত, শিশু ও বয়স্কদের চোঁখে মুভে ক্লান্তি আর ভয়,এই শীত কতটা সয্য করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com